আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে আলু রোপণ শুরু

সিরাজদীখানে আলু রোপণ শুরু

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলু রোপণ শুরু হয়েছে। তবে এখনো পুরোপুরি রোপণ শুরু হয়নি। সাধারণত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে উপজেলায় আলু রোপণ শুরু হয় এবং মাসের শেষ সপ্তাহের মধ্যে রোপণ সম্পন্ন হয়। এবারও সেই নিয়ম অনুযায়ী পূর্ণমাত্রায় রোপণ শুরু হতে আরও কয়েক দিন সময় লাগবে।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামের কৃষক গণেশ চন্দ্র দে তাঁর নিজ জমিতে আলু রোপণ শুরু করেন। এ সময় কৃষক ও শ্রমিকরা উৎসবমুখর পরিবেশে রোপণ কাজে অংশ নেন। গণেশ চন্দ্র দে বলেন, আজ প্রথম জমিতে আলু রোপণ করলাম। বাকি জমিগুলো এখনো প্রস্তুত হয়নি। ধীরে ধীরে জমি পরিষ্কার ও চাষ দেয়া হলে সেসব জমিতেও রোপণ শুরু হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ৮৯০ হেক্টর জমিতে আলু রোপণ হয়েছিল। চলতি মৌসুমেও প্রায় একই পরিমাণ জমিতে আলুর চাষ হতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন,এখনো অধিকাংশ জমি প্রস্তুত হয়নি। যেসব জমি প্রস্তুত হয়েছে, সেগুলোতে সীমিত আকারে রোপণ শুরু হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পুরো উপজেলায় পূর্ণমাত্রায় আলু রোপণ শুরু হবে এবং মাসের শেষ সপ্তাহের মধ্যে শেষ হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে আলু রোপণ শুরু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে আলু রোপণ শুরু

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলু রোপণ শুরু হয়েছে। তবে এখনো পুরোপুরি রোপণ শুরু হয়নি। সাধারণত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে উপজেলায় আলু রোপণ শুরু হয় এবং মাসের শেষ সপ্তাহের মধ্যে রোপণ সম্পন্ন হয়। এবারও সেই নিয়ম অনুযায়ী পূর্ণমাত্রায় রোপণ শুরু হতে আরও কয়েক দিন সময় লাগবে।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামের কৃষক গণেশ চন্দ্র দে তাঁর নিজ জমিতে আলু রোপণ শুরু করেন। এ সময় কৃষক ও শ্রমিকরা উৎসবমুখর পরিবেশে রোপণ কাজে অংশ নেন। গণেশ চন্দ্র দে বলেন, আজ প্রথম জমিতে আলু রোপণ করলাম। বাকি জমিগুলো এখনো প্রস্তুত হয়নি। ধীরে ধীরে জমি পরিষ্কার ও চাষ দেয়া হলে সেসব জমিতেও রোপণ শুরু হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ৮৯০ হেক্টর জমিতে আলু রোপণ হয়েছিল। চলতি মৌসুমেও প্রায় একই পরিমাণ জমিতে আলুর চাষ হতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন,এখনো অধিকাংশ জমি প্রস্তুত হয়নি। যেসব জমি প্রস্তুত হয়েছে, সেগুলোতে সীমিত আকারে রোপণ শুরু হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পুরো উপজেলায় পূর্ণমাত্রায় আলু রোপণ শুরু হবে এবং মাসের শেষ সপ্তাহের মধ্যে শেষ হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত