আপডেট : শুক্রবার, ১৫ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে রাস্তার পাশের একটি সরকারি কড়ই গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটে। এর আগেও গত ১৯ এপ্রিল একই এলাকা থেকে আরও দুটি সরকারি গাছ কাটার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সৈয়দপুর গ্রামের সড়কের পাশ থেকে একটি বড় কড়ই গাছ কেটে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
 
স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় মাটি কাটা, সরকারি জমি দখল ও সালিশ বাণিজ্যের মতো নানা অনিয়ম করে আসছেন। তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। প্রভাবশালী হওয়ায় অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কথা বলে নতুন গাছ লাগানোর শর্তে তিনি গাছ কাটার অনুমতি পেয়েছেন। তবে আগের গাছ কাটার বিষয়ে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি। একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার যা লেখার লিখেন।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, বিষয়টি আমরা জেনেছি। এর আগেও তাকে গাছ কাটতে নিষেধ ও সতর্ক করা হয়েছিল। কিন্তু অনুমতি ছাড়া আবারও গাছ কাটা হয়েছে। তাকে তলব করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে রাস্তার পাশের একটি সরকারি কড়ই গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটে। এর আগেও গত ১৯ এপ্রিল একই এলাকা থেকে আরও দুটি সরকারি গাছ কাটার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সৈয়দপুর গ্রামের সড়কের পাশ থেকে একটি বড় কড়ই গাছ কেটে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
 
স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় মাটি কাটা, সরকারি জমি দখল ও সালিশ বাণিজ্যের মতো নানা অনিয়ম করে আসছেন। তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। প্রভাবশালী হওয়ায় অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কথা বলে নতুন গাছ লাগানোর শর্তে তিনি গাছ কাটার অনুমতি পেয়েছেন। তবে আগের গাছ কাটার বিষয়ে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি। একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার যা লেখার লিখেন।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, বিষয়টি আমরা জেনেছি। এর আগেও তাকে গাছ কাটতে নিষেধ ও সতর্ক করা হয়েছিল। কিন্তু অনুমতি ছাড়া আবারও গাছ কাটা হয়েছে। তাকে তলব করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত