মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ইটভাটার মাটি বহনকারী যানবাহন থেকে সড়কে মাটি পড়ে প্রধান সড়কটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী থেকে কুচিয়ামোড়া কলেজ পর্যন্ত সড়কটি বর্তমানে কার্যত চলাচলের অযোগ্য অবস্থায় রয়েছে।
সড়কের ওপর মাটি ও কাদা জমে পিচ্ছিল হয়ে যাওয়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন প্রায়ই নিয়ন্ত্রণ হারাচ্ছে। এতে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, গোডাউন বাজার মোড় থেকে কুচিয়ামোড়া কলেজ সংলগ্ন এলাকা পর্যন্ত পিচঢালা সড়কের ওপর মাটি ও কাদার পুরু আস্তরণ জমে রয়েছে। পাকা সড়ক হলেও কাদা জমে থাকায় তা কাঁচা রাস্তার মতো পিচ্ছিল হয়ে গেছে, ফলে যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সিরাজদীখান উপজেলায় অন্তত ৬২টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মাটি পরিবহন করা হয়। মাটি বহনকারী ট্রাক ও ট্রলির ওপর ঢাকনা না থাকায় চলাচলের সময় সড়কের ওপর মাটি পড়ে কাদা হয়ে সড়ককে আরও বিপজ্জনক করে তোলে।
মোটরসাইকেল চালক আসলাম শেখ বলেন,আমার বাড়ি গোডাউন বাজার এলাকায়। কুচিয়ামোড়া যাওয়ার এই রাস্তাটা এখন যেন মৃত্যুর ফাঁদ। মাটি পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, আবার রোদে শুকিয়ে ধুলায় ভরে যায়। ধুলা কমাতে পানি দিলে কাদা জমে যায়। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। দ্রুত প্রশাসনের ব্যবস্থা প্রয়োজন।
রামকৃষ্ণদী গ্রামের বাসিন্দা মো. রাশিদ আলী বলেন,রাস্তাটা এতটাই পিচ্ছিল যে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। পরিবারের লোকজনকে নিয়েও আমরা আতঙ্কে চলাচল করি।
সালমা বেগম বলেন,গাড়ি থেকে মাটি পড়ে পুরো সড়কটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ছোট শিশু আর বৃদ্ধরা নিরাপদে চলাচল করতে পারছে না।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন,মাটি পরিবহনের সময় যানবাহন অবশ্যই ঢেকে রাখতে হবে। তা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রশাসনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

মতামত