মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ইলিয়াস মোল্লা (৫০) হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতলী এলাকার কোবাত শেখের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিদ্দিক মোল্লা সিরাজদীখান উপজেলার পশ্চিম কোলা গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলউদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই মামলার আরও দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।
ওসি আরও জানান, গ্রেপ্তার সিদ্দিক মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে মো. ইলিয়াস মোল্লা মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২০ জুন রাতে নিহতের পরিবার বাদী হয়ে সিরাজদীখান থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

মতামত