আপডেট : বুধবার, ২৫ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে উত্তর তাজপুরের শতবর্ষী মসজিদ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামে রয়েছে একটি শত বছরের বেশি পুরোনো মসজিদ। গ্রামের সবাই যেটিকে বলেন চৌধুরী বাড়ী জামে মসজিদ। একসময় এই মসজিদ ছিল মাটির রাস্তার পাশে সাধারণ একটা ইমারত, আর এখনো সেটা আগের মতোই আছে, তবে আরও সুন্দর আর যতেœ রাখা।
এই মসজিদটি তৈরি হয়েছিল ১৯১৩ সালে। অর্থাৎ আজ থেকে প্রায় ১১২ বছর আগে। তখন গ্রামের সমাজসেবক মো. আব্দুল জলিল চৌধুরী এই মসজিদটি তৈরি করেন। তখন ইট-সিমেন্ট ছিল না, তাই মসজিদ বানানো হয়েছিল চুনা আর সুড়কি দিয়ে। এই উপায়ে তখনকার দিনে অনেক স্থায়ী ঘরবাড়ি তৈরি হতো। মসজিদের ভেতরে আর বারান্দা মিলিয়ে মোট ৬টি কাতারে ৬৬ জন মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন। মসজিদটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, আর পাশে ২৫ ফুট। শুক্রবার বা ঈদের দিন জায়গা কম পড়ে যায়, তখন বাইরেও কাতার গড়ে ওঠে।
উত্তর তাজপুর গ্রামের নাদিম হায়দার বলেন, আমি ছোটবেলা থেকেই এই মসজিদে যাই। এখানেই কোরআন শিখেছি। এখনো এখানে নামাজ পড়ি। মসজিদটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। এটা শুধু ইবাদতের জায়গা নয়, আমাদের জীবনের অংশ।
মসজিদের ক্যাশিয়ার মো. আশিক বলেন, এই মসজিদটা আমাদের এলাকার সবচেয়ে পুরোনো। প্রায় পাঁচ বছর আগে আমরা মসজিদটা নতুনভাবে সংস্কার করি, যাতে সবাই ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। চেষ্টা করেছি আগের ঐতিহ্য ঠিক রাখতে। এই মসজিদের অনেক স্মৃতি, ভালোবাসা আর গ্রামের মানুষের সম্পর্কও জড়িয়ে আছে। ছোটরা এখানে মক্তবে পড়ে, বড়রা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। ঈদ বা রমজানে এই মসজিদে আলাদা প্রাণ তৈরি হয়।
মসজিদের সভাপতি কাজী লিটন বলেন,এই মসজিদটা আমাদের গ্রামের গর্ব। আমরা চাই আরও সুন্দরভাবে এটিকে গড়ে তুলতে। সামনে যদি সুযোগ পাই, তবে স¤প্রসারণ করব যেন মুসল্লিরা আরও ভালোভাবে নামাজ পড়তে পারেন। সবার সহযোগিতা দরকার।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে উত্তর তাজপুরের শতবর্ষী মসজিদ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে উত্তর তাজপুরের শতবর্ষী মসজিদ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামে রয়েছে একটি শত বছরের বেশি পুরোনো মসজিদ। গ্রামের সবাই যেটিকে বলেন চৌধুরী বাড়ী জামে মসজিদ। একসময় এই মসজিদ ছিল মাটির রাস্তার পাশে সাধারণ একটা ইমারত, আর এখনো সেটা আগের মতোই আছে, তবে আরও সুন্দর আর যতেœ রাখা।
এই মসজিদটি তৈরি হয়েছিল ১৯১৩ সালে। অর্থাৎ আজ থেকে প্রায় ১১২ বছর আগে। তখন গ্রামের সমাজসেবক মো. আব্দুল জলিল চৌধুরী এই মসজিদটি তৈরি করেন। তখন ইট-সিমেন্ট ছিল না, তাই মসজিদ বানানো হয়েছিল চুনা আর সুড়কি দিয়ে। এই উপায়ে তখনকার দিনে অনেক স্থায়ী ঘরবাড়ি তৈরি হতো। মসজিদের ভেতরে আর বারান্দা মিলিয়ে মোট ৬টি কাতারে ৬৬ জন মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন। মসজিদটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, আর পাশে ২৫ ফুট। শুক্রবার বা ঈদের দিন জায়গা কম পড়ে যায়, তখন বাইরেও কাতার গড়ে ওঠে।
উত্তর তাজপুর গ্রামের নাদিম হায়দার বলেন, আমি ছোটবেলা থেকেই এই মসজিদে যাই। এখানেই কোরআন শিখেছি। এখনো এখানে নামাজ পড়ি। মসজিদটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। এটা শুধু ইবাদতের জায়গা নয়, আমাদের জীবনের অংশ।
মসজিদের ক্যাশিয়ার মো. আশিক বলেন, এই মসজিদটা আমাদের এলাকার সবচেয়ে পুরোনো। প্রায় পাঁচ বছর আগে আমরা মসজিদটা নতুনভাবে সংস্কার করি, যাতে সবাই ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। চেষ্টা করেছি আগের ঐতিহ্য ঠিক রাখতে। এই মসজিদের অনেক স্মৃতি, ভালোবাসা আর গ্রামের মানুষের সম্পর্কও জড়িয়ে আছে। ছোটরা এখানে মক্তবে পড়ে, বড়রা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। ঈদ বা রমজানে এই মসজিদে আলাদা প্রাণ তৈরি হয়।
মসজিদের সভাপতি কাজী লিটন বলেন,এই মসজিদটা আমাদের গ্রামের গর্ব। আমরা চাই আরও সুন্দরভাবে এটিকে গড়ে তুলতে। সামনে যদি সুযোগ পাই, তবে স¤প্রসারণ করব যেন মুসল্লিরা আরও ভালোভাবে নামাজ পড়তে পারেন। সবার সহযোগিতা দরকার।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত