আপডেট : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে উপপরিদর্শক মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার উপপরিদর্শক মো. মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
 
প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাহউদ্দিন সালমান, সাবেক সাধারণ সম্পাদক যাবেদুর রহমান জুবায়ের, নাছির উদ্দিন, আরিফ হোসেন হারিছ, হাবিবুর রহমান, আজাদ বিন নাদভি, গোপাল দাস হৃদয়, নাদিম হায়দার, আরিফুল শামীম ও মোরসালিন রহমান প্রমুখ।
 
সংবর্ধনায় বক্তারা এসআই মাসুদ রানার সিরাজদীখান থানায় দায়িত্ব পালনকালীন পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সাংবাদিকদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁরা বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
 
প্রসঙ্গত, ২০১৩ সালের পুলিশ ব্যাচের কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি সিরাজদীখান থানায় যোগদান করেন। দীর্ঘ প্রায় দেড় বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর চলতি বছরের ৩ সেপ্টেম্বর বদলিজনিত কারণে তিনি থানা থেকে বিদায় নেন।
 
অনুষ্ঠানের শেষ সিরাজদীখান প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে এসআই মাসুদ রানার হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। এ সময় আবেগঘন পরিবেশে বিদায়ী এই কর্মকর্তা সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক এই সৌহার্দ্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে উপপরিদর্শক মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে উপপরিদর্শক মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার উপপরিদর্শক মো. মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
 
প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাহউদ্দিন সালমান, সাবেক সাধারণ সম্পাদক যাবেদুর রহমান জুবায়ের, নাছির উদ্দিন, আরিফ হোসেন হারিছ, হাবিবুর রহমান, আজাদ বিন নাদভি, গোপাল দাস হৃদয়, নাদিম হায়দার, আরিফুল শামীম ও মোরসালিন রহমান প্রমুখ।
 
সংবর্ধনায় বক্তারা এসআই মাসুদ রানার সিরাজদীখান থানায় দায়িত্ব পালনকালীন পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সাংবাদিকদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁরা বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
 
প্রসঙ্গত, ২০১৩ সালের পুলিশ ব্যাচের কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি সিরাজদীখান থানায় যোগদান করেন। দীর্ঘ প্রায় দেড় বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর চলতি বছরের ৩ সেপ্টেম্বর বদলিজনিত কারণে তিনি থানা থেকে বিদায় নেন।
 
অনুষ্ঠানের শেষ সিরাজদীখান প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে এসআই মাসুদ রানার হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। এ সময় আবেগঘন পরিবেশে বিদায়ী এই কর্মকর্তা সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক এই সৌহার্দ্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত