আপডেট : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে একই স্থানে তিন দোকানে চুরি

সিরাজদীখানে একই স্থানে তিন দোকানে চুরি
 
মুন্সীগঞ্জের সিরাজদীখানে একই কমপাউন্ডে অবস্থিত তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। একটি মোবাইল মেরামতের দোকান থেকে ৫ থেকে ৬টি স্মার্টফোন ও নগদ টাকা এবং পাশের দোকান থেকে ৪০ হাজার টাকা চুরি করার অভিযোগ পাওয়া গেছে। চুরির পুরো দৃশ্য দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইছাপুরা চৌরাস্তা সংলগ্ন বাইতুল আকসা জামে মসজিদের নিচের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ হোসেন (৩০)। তিনি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পুরাতন মস্তফাগঞ্জ এলাকার হাসান হাওলাদারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইছাপুরা চৌরাস্তার ওই কমপাউন্ডে আরিফ হোসেন, সাজ্জাদ হোসেন ও রাফি নামে তিন ব্যবসায়ী পৃথক দোকান পরিচালনা করে আসছিলেন। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কাজ শেষে নিজ নিজ দোকানের শাটারে তালা লাগিয়ে তারা বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দোকান খোলার জন্য এসে কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পান, তালা খোলা।
খবর পেয়ে আরিফ হোসেন দোকানে পৌঁছে দেখেন, তিন ব্যবসায়ীর দোকানেই চুরি হয়েছে। এর মধ্যে তাঁর মোবাইল মেরামতের দোকান থেকে মেরামতের জন্য রাখা ৫ থেকে ৬টি ব্যবহৃত স্মার্টফোন এবং ক্যাশ বাক্সে থাকা ৮ থেকে ৯ হাজার টাকা নিয়ে গেছে চোর। এ ছাড়া পাশের ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের দোকান থেকে আনুমানিক ৪০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ব্যবসায়ীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ২৭ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। এরপর কয়েক মিনিটের মধ্যে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। চুরির পুরো ভিডিও ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ। বিষয়টির তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে একই স্থানে তিন দোকানে চুরি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে একই স্থানে তিন দোকানে চুরি

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখানে একই কমপাউন্ডে অবস্থিত তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। একটি মোবাইল মেরামতের দোকান থেকে ৫ থেকে ৬টি স্মার্টফোন ও নগদ টাকা এবং পাশের দোকান থেকে ৪০ হাজার টাকা চুরি করার অভিযোগ পাওয়া গেছে। চুরির পুরো দৃশ্য দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইছাপুরা চৌরাস্তা সংলগ্ন বাইতুল আকসা জামে মসজিদের নিচের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ হোসেন (৩০)। তিনি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পুরাতন মস্তফাগঞ্জ এলাকার হাসান হাওলাদারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইছাপুরা চৌরাস্তার ওই কমপাউন্ডে আরিফ হোসেন, সাজ্জাদ হোসেন ও রাফি নামে তিন ব্যবসায়ী পৃথক দোকান পরিচালনা করে আসছিলেন। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কাজ শেষে নিজ নিজ দোকানের শাটারে তালা লাগিয়ে তারা বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দোকান খোলার জন্য এসে কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পান, তালা খোলা।
খবর পেয়ে আরিফ হোসেন দোকানে পৌঁছে দেখেন, তিন ব্যবসায়ীর দোকানেই চুরি হয়েছে। এর মধ্যে তাঁর মোবাইল মেরামতের দোকান থেকে মেরামতের জন্য রাখা ৫ থেকে ৬টি ব্যবহৃত স্মার্টফোন এবং ক্যাশ বাক্সে থাকা ৮ থেকে ৯ হাজার টাকা নিয়ে গেছে চোর। এ ছাড়া পাশের ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের দোকান থেকে আনুমানিক ৪০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ব্যবসায়ীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ২৭ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। এরপর কয়েক মিনিটের মধ্যে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। চুরির পুরো ভিডিও ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ। বিষয়টির তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত