আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী ও সিরাজদীখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ গণসংযোগ করছেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজদীখান বাজারে তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, এলাকার বিভিন্ন সমস্যা শোনেন এবং নিজের নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগে নানা বয়সী মানুষের সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন প্রয়োজনীয়তার কথা জানান। আলী নেওয়াজ আশা প্রকাশ করেন, দলীয় মনোনয়ন পেলে তিনি জনগণকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।
উল্লেখ্য, জুলাই আন্দোলন থেকে গড়ে ওঠা আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলী নেওয়াজ ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং সমর্থন আদায়ে মাঠে আরও সক্রিয় হয়ে উঠেছেন।
মতামত