আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে কালভার্টের সংযোগ সড়ক ভেঙে চরম দুর্ভোগে এলাকাবাসী

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামের একটি বক্স কালভার্টের সংযোগ সড়কের মাটি ধসে পড়েছে। এতে এলাকাবাসীর জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রতিদিনই ঝুঁকি নিয়ে পথ পার হতে হচ্ছে নারী, শিশু, বৃদ্ধসহ হাজারো মানুষকে।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রিকশা ও অটোরিকশা চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

২০১৮-১৯ অর্থবছরের প্রকল্পের আওতায় কাঠালতলী গ্রামের মোতালেব ফকিরের বাড়ির সামনে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার ৭৯৪ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হয়। তবে সাম্প্রতিক টানা বৃষ্টিতে কালভার্টের দুই পাশের সংযোগ সড়কের মাটি ভেঙে পড়ায় রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও শ্রমজীবী মানুষ।

স্থানীয়রা জানান, শুধু বালু ভরাট করলেই হবে না, টেকসই ব্যবস্থা নিতে হবে। নাহলে বর্ষা মৌসুম এলেই একই ভোগান্তি পোহাতে হবে তাদের।

কাঠালতলী গ্রামের বাসিন্দা আব্দুল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, কালভার্টটি আমাদের গ্রামের জন্য আশীর্বাদ ছিল। কিন্তু এখন সংযোগ সড়কটাই সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাটি ধসে যাওয়ায় রাস্তায় বড় গর্ত হয়েছে। ছোট্ট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় ভয়ে ভয়ে হাঁটে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে বাধ্য।

আরেক বাসিন্দা আল আমিন বলেন, সংযোগ সড়কের মাটি ভরাট করে দিলে স্বাচ্ছন্দ্যে মানুষ চলাচল করতে পারবে। তা না হলে সারা বছরই দুর্ভোগ পোহাতে হবে।

অটোরিকশা চালক মালেক মিয়া বলেন, মাটি ধসে যাওয়ায় গাড়ি নিয়ে চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। যাত্রী নিতে গেলেই ঝুঁকির মুখে পড়তে হয়।

জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু বলেন, আমি বিষয়টি দেখেছি। প্রাথমিকভাবে বস্তায় বালু ভরে ভাঙা জায়গাগুলো ভরাট করা হবে। এতে মানুষ কিছুটা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। স্থায়ী সমাধানের বিষয়েও দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে কালভার্টের সংযোগ সড়ক ভেঙে চরম দুর্ভোগে এলাকাবাসী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে কালভার্টের সংযোগ সড়ক ভেঙে চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামের একটি বক্স কালভার্টের সংযোগ সড়কের মাটি ধসে পড়েছে। এতে এলাকাবাসীর জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রতিদিনই ঝুঁকি নিয়ে পথ পার হতে হচ্ছে নারী, শিশু, বৃদ্ধসহ হাজারো মানুষকে।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রিকশা ও অটোরিকশা চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

২০১৮-১৯ অর্থবছরের প্রকল্পের আওতায় কাঠালতলী গ্রামের মোতালেব ফকিরের বাড়ির সামনে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার ৭৯৪ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হয়। তবে সাম্প্রতিক টানা বৃষ্টিতে কালভার্টের দুই পাশের সংযোগ সড়কের মাটি ভেঙে পড়ায় রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও শ্রমজীবী মানুষ।

স্থানীয়রা জানান, শুধু বালু ভরাট করলেই হবে না, টেকসই ব্যবস্থা নিতে হবে। নাহলে বর্ষা মৌসুম এলেই একই ভোগান্তি পোহাতে হবে তাদের।

কাঠালতলী গ্রামের বাসিন্দা আব্দুল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, কালভার্টটি আমাদের গ্রামের জন্য আশীর্বাদ ছিল। কিন্তু এখন সংযোগ সড়কটাই সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাটি ধসে যাওয়ায় রাস্তায় বড় গর্ত হয়েছে। ছোট্ট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় ভয়ে ভয়ে হাঁটে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে বাধ্য।

আরেক বাসিন্দা আল আমিন বলেন, সংযোগ সড়কের মাটি ভরাট করে দিলে স্বাচ্ছন্দ্যে মানুষ চলাচল করতে পারবে। তা না হলে সারা বছরই দুর্ভোগ পোহাতে হবে।

অটোরিকশা চালক মালেক মিয়া বলেন, মাটি ধসে যাওয়ায় গাড়ি নিয়ে চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। যাত্রী নিতে গেলেই ঝুঁকির মুখে পড়তে হয়।

জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু বলেন, আমি বিষয়টি দেখেছি। প্রাথমিকভাবে বস্তায় বালু ভরে ভাঙা জায়গাগুলো ভরাট করা হবে। এতে মানুষ কিছুটা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। স্থায়ী সমাধানের বিষয়েও দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত