মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য প্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য এবং মানববন্ধনের প্রতিবাদে সভা করেছে উপজেলা কৃষকদল।
গতকাল শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকদলের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ মো. আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করতে অসত্য তথ্য প্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত