মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামে কৃষিজমি ও জলাশয় ভরাটে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকার শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ফুরসাইল গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা, খানবাড়ি সংলগ্ন এলাকা এবং ছবিছন্দা সিনেমা হলের পেছনের তিনটি পৃথক স্থানে এ
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদীখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
অভিযানে কৃষিজমি ও পুকুর ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ অনুমতি ছাড়া কোনো কৃষিজমি বা জলাশয় ভরাট না করার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন বলেন, কৃষিজমি ও জলাশয় রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ ভরাটের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মতামত