মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে বালু দিয়ে কৃষিজমি ভরাটের দায়ে ড্রেজার, পাইপ ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।
বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় সেখানে ব্যবহৃত ড্রেজার, পাইপ ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে বালু দিয়ে জমি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত