মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিভিন্ন খামারির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় খামারিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আধুনিক পদ্ধতিতে খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকাদান ও সরকারি সহায়তা সম্পর্কে খামারিদের অবহিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানাসহ স্থানীয় খামারিরা।
সভা শেষে খামারিরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত মতবিনিময় ও প্রশিক্ষণের দাবি জানান।
মতামত