মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল গ্রামের মোল্লা বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী।
ইছাপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব আলী শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, দপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস ও আনোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম সাইফুল ইসলাম, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইয়াসিন সুমন,উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, কোলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রমজান খানসহ দলীয় নেতাকর্মীরা।
এরআগে বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এবং দুপুর ১টার দিকে কোলা ইউনিয়নের থৈরিগাঁও চৌরাস্তায় বিএনপির ইউনিয়ন কার্যালয়ে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

মতামত