মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া গ্রামে বিএনপি পার্টি অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করে বয়রাগাদী ইউনিয়নের ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠন।
এসময় উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জুয়েল ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোজাম্মেল হাওলাদার, মো. আজিজুল ইসলাম বেপারী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবুল কালাম শেখ, সাধারণ সম্পাদক টুটুল বেপারী,উপজেলা ছাত্রদের যুগ্ম আহবায়ক মো.নাইম,ইউনিয়ন ছাত্রদের সভাপতি মো.আশিক শেখ,বয়রাগাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন খন্দকার,৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. পিপল দেওয়ান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ বেপারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল, যুবদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মতামত