বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের শেখ মো. আব্দুল্লাহর নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
মুন্সীগঞ্জ-১ আসনের (সিরাজদীখান-শ্রীনগর) বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল,বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন,উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস লাকী, জেলা মহিলা দলের সদস্য সেলিনা আক্তার রুবি, উপজেলা ছাত্রদলের সহসভাপতি মো. ইমরান সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজিজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
দোয়া মাহফিলে শেখ মো. আব্দুল্লাহ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন, তিনি গণতন্ত্রের প্রতিচ্ছবি। তাঁর অসুস্থতা আজ সমগ্র জাতির উদ্বেগে পরিণত হয়েছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি। বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে নতুন গতি পেয়েছিল। আমরা তাঁর রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছি।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

মতামত