সাম্য ঐক্য ভ্রাতৃত্ব এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদীখানে খিলগাঁও সামাজিক ঐক্য পরিষদ নামের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামে সংগঠনটির কার্যালয় সংলগ্ন মাঠে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও কমিটির তালিকা প্রকাশ করা হয়।
অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়।
খিলগাঁও সামাজিক ঐক্য পরিষদের সভাপতি রাতুল হাসান শান্তর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি জেলা কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মারুফ হোসাইন মন্টি, এনসিপি সিরাজদীখান উপজেলার প্রধান সমন্নয়ক আলী নেওয়াজ, জৈনসার ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মনির হোসেন, জৈনসার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার গোরাপী, খিলগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল শেখ।
খিলগাঁও সামাজিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফারুক খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইয়ুথ ম্যাপ গ্রুপের সভাপতি ফাহিম শেখ, বিক্রমপুর রক্তদান সংস্থার সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আয়মান,
শান্তি সংঘের সাংগঠনিক সম্পাদক আসজাদ আব্দুল্লাহ, সিরাজদিখান ব্লাড ব্যাংকের উপদেষ্টা জুয়েল শেখসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ।
মতামত