মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় খোলা বাজার বিক্রয় (ও এমএস) কার্যক্রমের আওতায় প্রতিদিন ২০০ জন হতদরিদ্র মানুষ ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। উপজেলার দুটি বিক্রয় কেন্দ্র—সিরাজদীখান বাজার ও ইছাপুরা বাজার থেকে এই চাল বিতরণ করা হবে।
সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সপ্তাহে পাঁচ দিন করে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কর্মসূচির সুবিধা পাবেন উপকারভোগীরা।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদীখান বাজারে মেসার্স অনয় ট্রেডার্স নামের ডিলারের দোকানে চাল বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এনি রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার।
সিরাজদীখান বাজারে ডিলারের দোকানে হতদরিদ্র মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল কিনতে দেখা যায়। স্বল্পমূল্যে চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
চাল নিতে আসা উপকারভোগী রহিমা বেগম (৪৫) বলেন,আমার স্বামীর আয় খুব কম। বাজার থেকে চাল কিনতে অনেক কষ্ট হয়। ৩০ টাকা দরে ৫ কেজি চাল পাওয়ায় সংসারে অনেক উপকার হচ্ছে। সরকারের এই উদ্যোগে আমাদের মতো গরিব মানুষ একটু স্বস্তি পাবো।
আরেক উপকারভোগী মো. আলাউদ্দিন (৫২) বলেন, বর্তমানে বাজারে চালের দাম অনেক বেশি। খোলা বাজার থেকে কম দামে চাল কিনতে পারায় সংসার চালানো সহজ হচ্ছে। নিয়মিত এই চাল পেলে আমাদের মতো হতদরিদ্রদের জন্য বড় সহায়তা হবে।
ডিলার সঞ্জয় দেবনাথ বলেন, সরকার নির্ধারিত নির্দেশনা অনুযায়ী নিয়মিতভাবে খোলা বাজারে চাল বিক্রি করা হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন প্রত্যেক ব্যক্তি ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল নিতে পারবেন। শৃঙ্খলা বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে চাল সংগ্রহ করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এনি রহমান বলেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে এই কর্মসূচির আওতায় প্রতিদিন ২০০ জন হতদরিদ্র মানুষ স্বল্পমূল্যে চাল কিনতে পারবেন। এতে নিম্নআয়ের মানুষের কিছুটা স্বস্তি মিলবে। বাজারে চালের দাম বেশি থাকায় এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

মতামত