আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে বিক্রমপুর কালচারাল সেন্টার।
 
গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার শেখরনগর, চিত্রকোট, কেয়াইন ও রশুনিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। মো. হাসানুলের নেতৃত্বে লিফলেট বিতরণে অংশ নেন মো. জুয়েল, আতিক মোড়ল, মো. সৌরভ, মো. রাসেল, আব্দুল্লাহ ও ভিএম রাব্বি।
 
লিফলেটে বলা হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
 
 একই সঙ্গে আগামী জাতীয় সংসদকে দুই কক্ষবিশিষ্ট করার প্রস্তাব রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠনের কথাও এতে উল্লেখ করা হয়। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন বাধ্যতামূলক থাকবে বলেও জানানো হয়।
 
এছাড়া সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে উল্লেখিত ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে যে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে বলে লিফলেটে উল্লেখ করা হয়।
 
প্রচারপত্রে আরও জানানো হয়, জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে বিক্রমপুর কালচারাল সেন্টারের সদস্য হতে আগ্রহীদের জন্য স্ক্যানের ব্যবস্থাও রাখা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image
 
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে বিক্রমপুর কালচারাল সেন্টার।
 
গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার শেখরনগর, চিত্রকোট, কেয়াইন ও রশুনিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। মো. হাসানুলের নেতৃত্বে লিফলেট বিতরণে অংশ নেন মো. জুয়েল, আতিক মোড়ল, মো. সৌরভ, মো. রাসেল, আব্দুল্লাহ ও ভিএম রাব্বি।
 
লিফলেটে বলা হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
 
 একই সঙ্গে আগামী জাতীয় সংসদকে দুই কক্ষবিশিষ্ট করার প্রস্তাব রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠনের কথাও এতে উল্লেখ করা হয়। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন বাধ্যতামূলক থাকবে বলেও জানানো হয়।
 
এছাড়া সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে উল্লেখিত ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে যে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে বলে লিফলেটে উল্লেখ করা হয়।
 
প্রচারপত্রে আরও জানানো হয়, জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে বিক্রমপুর কালচারাল সেন্টারের সদস্য হতে আগ্রহীদের জন্য স্ক্যানের ব্যবস্থাও রাখা হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত