গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা মোড় থেকে গোয়ালবাড়ি মোড় পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতেও স্লোগান দেন।
মুন্সীগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব মো. রাসেল হাসানের নেতৃত্বে মিছিলে অংশ নেন সিরাজদীখান উপজেলা গণ অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক জামান বেপারী, সহ-সমন্বয়ক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আনাম ফারদীন, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাব্বি, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাকিব হোসেন সাক্কু, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সবুজ খান প্রমুখ।
বক্তারা নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সব কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মতামত