মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৃথক অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার শেখরনগর ও রশুনিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ৮টার দিকে শেখরনগর ইউনিয়নের ফৈনপুর গ্রামের পশ্চিমহাটি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মৃত আলী হোসেনের ছেলে মো. আবু তাহের শেখকে (৬০) ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিবাগত রাত পৌনে ২টার দিকে রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চঞ্চল শেখ (৩৪) ও আফসার শেখ (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা উত্তর তাজপুর গ্রামের বাসিন্দা।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মতামত