মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এবং বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আলমগীর শেখ (৪০), রৌমারী উপজেলার মো. মিরাজ মিয়া (২৫) এবং সিরাজদীখান উপজেলার ফুলহার গ্রামের শান্ত মিয়া (২১) ও রমজান মিয়া (২১)। তাদের মধ্যে আলমগীর ও মিরাজের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— ইমামগঞ্জ এলাকার তোতা মিয়া সরদার (৬০), আলমগীর হাওলাদার (৪৫) ও সোহেল শেখ (৩৫)।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মতামত