মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টার দিকে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদের মাঠে ফাইনাল খেলায় অংশ নেয় ফ্রান্স তেতুল ও ইনস্টিটিউট অফ যাত্রাবাড়ী সকার্স।এতে নির্ধারিত সময়ে ফ্রান্স তেতুল ৩-১ গোলে ইনস্টিটিউট অফ যাত্রাবাড়ী সকার্সকে হারিয়ে গোল্ড কাপের শিরোপা জয় করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ জিয়াউল করিম,মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
কুসুমপুর জাগরণী সংসদের সভাপতি মো. অহিদুল ইসলাম চৌধুরী খোকার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার পারভেজ, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক। কুসুমপুর জাগরণী সংসদের সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কুসুমপুর জাগরণী সংসদের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ টিপু সুলতান, ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরী, কুসুমপুর জাগরণী সংসদের সাবেক সভাপতি মুনতাসির আলম চৌধুরী তমাল, সাবেক সভাপতি আব্দুল হালিম টিয়া প্রমুখ।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

মতামত