মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় গোয়ালঘরের ছাদে গাঁজা গাছ চাষের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতবাড়ির গোয়ালঘরের ছাদ থেকে পাঁচটি গাঁজা গাছ জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি উপজেলার নয়ানগর গ্রামের মৃত সন্তোষ বাড়ইয়ের ছেলে শ্রী রাম প্রসাদ বাড়ই (৪২)।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোয়ালঘরের ছাদে চাষ করা পাঁচটি গাঁজা গাছ জব্দ করে এবং শ্রী রাম প্রসাদ বাড়ইকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মতামত