মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার গোডাউন বাজার মোড় থেকে কুচিয়ামোড়া কলেজ পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং অবৈধভাবে ইট-বালু বোঝাই মাহিন্দ্রা ও ড্রাম ট্রাক গাড়ি চলাচলের কারণে এই সড়কটি ভেঙে পড়েছে একাধিক স্থানে। সৃষ্টি হয়েছে গর্ত, জলাবদ্ধতা আর পিচ উঠে যাওয়া বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কজুড়ে ছড়িয়ে আছে বড় বড় গর্ত। কোথাও কাদা-পানি, কোথাওবা ভাঙা পিচের নিচে ধসে পড়া মাটি। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, এই সড়ক দিয়েই প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন, তবে এখন প্রতিটি যাত্রাই যেন জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হচ্ছে।
গোডাউন বাজার এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন বলেন,এই রাস্তাটা একসময় আমাদের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম ছিল। কিন্তু মাহিন্দ্রা গাড়িগুলো চলাচল শুরুর পর থেকেই রাস্তাটির বেহাল দশা শুরু হয়। ভারী এসব যানবাহনের চাপে রাস্তার বিভিন্ন জায়গায় গভীর গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটাচলার সময় এক ধরনের আতঙ্ক কাজ করে,কখন কোথায় পা পিছলে পড়ে যাব, তার কোনো ঠিক নেই। পথচারীরা এখন প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন, আর এই ভোগান্তির যেন কোনো শেষ নেই।
অটোরিকশা চালক মো. রহিম উদ্দিন বলেন,এই রাস্তা মূলত হালকা যানবাহনের জন্য নির্মিত হয়েছিল। আগে যখন শুধু সিএনজি, অটো বা বাইসাইকেল চলত, তখন কোনো সমস্যা হতো না। কিন্তু এখন নিয়মিতভাবে ইট, বালু ও মাটি বহনকারী ভারী মাহিন্দ্রা ও ড্রাম ট্রাক এই সরু রাস্তায় চলাচল করছে। ফলে রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর ধুলার আস্তরণ। যাত্রী নিয়ে চলতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শঙ্কা থাকে। গাড়ির ক্ষতি তো হচ্ছেই, আমাদের জীবনও ঝুঁকিতে পড়ছে।
মোটরসাইকেল চালক তানভীর আহমেদ বলেন,রাস্তার গর্ত আর ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। আমি নিজেই একদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রাস্তার একটি গর্তে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হই। আমাকে হাসপাতালে যেতে হয়। এই রাস্তা দিয়ে চলাচল এখন যেন আত্মহননের শামিল হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আতঙ্ক নিয়ে চলতে হয়।
কলেজছাত্রী মারিয়া সুলতানা বলেন,বর্ষাকালে এই রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠেছে। বৃষ্টির পানিতে গর্তগুলো ডুবে গেছে, ফলে কোথাও পা ফেলার জায়গা থাকে না। স্কুলে যেতে হলে প্রতিদিন সময় লাগত ১৫ মিনিট, এখন লাগে প্রায় ৪৫ মিনিট। কাদামাটি আর পানি পার হয়ে স্কুলে পৌঁছাতে হয়, পোশাকও নোংরা হয়ে যায়। ক্লাসে গিয়ে আর মনোযোগ ধরে রাখা যায় না।
খিদিরপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস হাসান রাতুল ক্ষোভ প্রকাশ করে বলেন,আমার বাড়ি থেকে কুচিয়ামোড়া যাওয়ার এটিই একমাত্র রাস্তা। অন্য কোনো বিকল্প পথ নেই। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে আমরা প্রচণ্ড কষ্টের মধ্যে পড়ছি। বিশেষ করে অসুস্থ রোগী বা শিশুদের নিয়ে চলা হয়ে দাঁড়িয়েছে দুর্বিষহ। অবৈধভাবে ইট-বালু বহনকারী মাহিন্দ্রা ও ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তাটি একাধিক স্থানে ভেঙে পড়েছে। এখনই এই সড়কের স্থায়ীভাবে মেরামতের ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ট্রাক-মাহিন্দ্রার মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছেই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন, ২০২৩-২৪ অর্থবছরে আমরা রাস্তাটি সংস্কার করেছিলাম। কিন্তু আশপাশের ইটভাটা ও মাটি বহনকারী মাহিন্দ্রা এবং ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তাটি অল্প সময়েই আবার নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে অফিস থেকে টেকনিক্যাল টিম পাঠিয়ে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। তবে শুধু এলজিইডির কাজ করলেই হবে না,স্থানীয়দের সচেতনতা এবং সহযোগিতাও প্রয়োজন। রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ না হলে পুনঃসংস্কারের পরও একই অবস্থা ফিরে আসবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

মতামত