মুন্সীগঞ্জের সিরাজদীখানে বোনা আমন ধানের জমিতে আগাছা পরিষ্কারের কাজ করছেন নারী শ্রমিকরা। এছাড়া উপজেলার অন্যান্য কৃষিকাজেও দিন দিন বাড়ছে তাদের কদর। স্থানীয় শ্রমিক সংকটে কৃষকেরা এখন নির্ভর করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত নারী শ্রমিকদের ওপর।
গতকাল বুধবার বেলা ১১ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাহেরকুচি গ্রামের কয়েকটি কৃষি জমিতে গিয়ে দেখা যায়, তীব্র রোদ, হালকা বৃষ্টি ও পানিশূন্য জমি—সব বাধা উপেক্ষা করে নারী শ্রমিকরা নেমে পড়েছেন আগাছা পরিষ্কারের কাজে। কেউ কাঁচি হাতে, কেউ হাতে-মুঠোয় তুলে নিচ্ছেন আগাছা। তাদের পরিশ্রমেই সচল হয়ে উঠেছে এলাকার কৃষিকাজ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় বোনা আমন ধানের চাষ হয়েছে প্রায় ৪ হাজার ১০ হেক্টর জমিতে, আর সবজি চাষ হয়েছে প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে। এসব জমির পরিচর্যায় বর্তমানে স্থানীয় শ্রমিক সংকট থাকায় কৃষকেরা বাইরে থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছেন।
জানা যায়, কুড়িগ্রাম, রংপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, গাইবান্ধা, বরিশাল, ভোলা, জামালপুর ও সাতক্ষীরা জেলা থেকে আগত নারী শ্রমিকেরা প্রতিদিন ভোর থেকে মাঠে কাজ করছেন। তবে এখানেও রয়েছে মজুরির বৈষম্য। একজন পুরুষ শ্রমিক দৈনিক ৬০০ থেকে ৭০০ টাকা পেলেও নারী শ্রমিকরা পাচ্ছেন ৪৫০ থেকে ৫০০ টাকার মধ্যে।
গাইবান্ধা থেকে আসা নারী শ্রমিক শাহানা খাতুন বলেন, মজুরি কম হলেও এই কাজেই সংসার চলে। পুরুষদের মতো আমরাও মাঠে ঘাম ঝরাই, আমাদের পরিশ্রমেও সম্মান থাকা উচিত। কুড়িগ্রাম থেকে আসা নারী শ্রমিক সালমা বেগম বলেন, জমিতে পানি না থাকলে আগাছা তোলা খুব কষ্টের। কিন্তু উপায় নেই এই কাজ করেই সংসার চলে।
স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, শ্রমিক সংকটে বাইরের জেলা থেকে নারী শ্রমিক আনতে হচ্ছে। তারা মনোযোগ দিয়ে কাজ করেন, দক্ষও। আমাদের ধানগাছগুলো টিকে আছে মূলত তাদের পরিশ্রমেই।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, শ্রমিক সংকটের কারণে বাইরের জেলা থেকে নারী শ্রমিক এনে কৃষিকাজে নিয়োজিত করা হচ্ছে। আগাছা নিয়ন্ত্রণে তারা দক্ষ। যদিও মজুরির ক্ষেত্রে বৈষম্য রয়েছে, তবুও কৃষি উৎপাদনে তাদের অবদান অনস্বীকার্য।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৫

মতামত