আপডেট : রোববার, ১৬ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে চেয়ারম্যান প্রার্থীর পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হাওলাদারের নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
 
অভিযোগ সূত্রে জানা যায়, বয়রাগাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় পোস্টার-ব্যানার টাঙান মোজাম্মেল হাওলাদার। গত ১৩ আগস্ট রাত ১০টা থেকে ১৪ আগস্ট ভোর ৫টার মধ্যে কোনো একসময় উত্তর গোবরদী গ্রামের তিন রাস্তার মোড়ে লাগানো তাঁর পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়।
 
অভিযোগে আরও বলা হয়, গত তিন-চার দিন ধরে রাতের আঁধারে উত্তর ও দক্ষিণ গোবরদী, রায়েরবাগ এবং চিকনিসার গ্রামের বিভিন্ন স্থানে একইভাবে তাঁর প্রচারসামগ্রী নষ্ট করা হচ্ছে। এ ঘটনায় একটি কুচক্রী মহল জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মোজাম্মেল হাওলাদার।
 
মোজাম্মেল হাওলাদার বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে কাজ করেছি। সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় একটি অসাধু মহল আমার প্রচারসামগ্রী নষ্ট করছে। এভাবে আমার বিজয় ঠেকানো যাবে না। আমি নির্বাচনে অংশ নিয়ে ইনশা আল্লাহ বিজয়ী হয়ে চেয়ারম্যান হব। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
 
তিনি আরও বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে জড়িত ব্যক্তিদের সহজেই শনাক্ত করা সম্ভব।
 
এ বিষয়ে সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দীন বলেন, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে চেয়ারম্যান প্রার্থীর পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে চেয়ারম্যান প্রার্থীর পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image
 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হাওলাদারের নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
 
অভিযোগ সূত্রে জানা যায়, বয়রাগাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় পোস্টার-ব্যানার টাঙান মোজাম্মেল হাওলাদার। গত ১৩ আগস্ট রাত ১০টা থেকে ১৪ আগস্ট ভোর ৫টার মধ্যে কোনো একসময় উত্তর গোবরদী গ্রামের তিন রাস্তার মোড়ে লাগানো তাঁর পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়।
 
অভিযোগে আরও বলা হয়, গত তিন-চার দিন ধরে রাতের আঁধারে উত্তর ও দক্ষিণ গোবরদী, রায়েরবাগ এবং চিকনিসার গ্রামের বিভিন্ন স্থানে একইভাবে তাঁর প্রচারসামগ্রী নষ্ট করা হচ্ছে। এ ঘটনায় একটি কুচক্রী মহল জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মোজাম্মেল হাওলাদার।
 
মোজাম্মেল হাওলাদার বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে কাজ করেছি। সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় একটি অসাধু মহল আমার প্রচারসামগ্রী নষ্ট করছে। এভাবে আমার বিজয় ঠেকানো যাবে না। আমি নির্বাচনে অংশ নিয়ে ইনশা আল্লাহ বিজয়ী হয়ে চেয়ারম্যান হব। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
 
তিনি আরও বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে জড়িত ব্যক্তিদের সহজেই শনাক্ত করা সম্ভব।
 
এ বিষয়ে সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দীন বলেন, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত