মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইছামতি নদীর তীরে ছুটির দিনে চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা যায়। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে অনেকে এখানে বেড়াতে আসেন। কেউ নদীর পাড়ে বসে আড্ডায় মেতে ওঠেন, কেউবা নৌকাভ্রমণের আনন্দ উপভোগ করেন।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সরেজমিনে দেখা যায়, ডিসি প্রোজেক্টে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে মানুষ নদীর পাড়ে বসে আড্ডা দিতে এবং নৌকাভ্রমণ করতে আসেন।
ডিসি প্রোজেক্টের উপজেলার লতাব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের পশ্চিম পাশে এবং বালুচর ইউনিয়নের খাস মহল বালুচরের নামাপাড়া গ্রাম সংলগ্ন এই নদীর তীর স্থানীয়দের বিনোদনের অন্যতম কেন্দ্র। বিশেষ করে বিকেলের দিকে নদীর তীরে শিশু, তরুণ ও বয়স্কদের উপস্থিতি বেশি থাকে। শিশুরা খেলাধুলায় মেতে ওঠে, তরুণরা আড্ডায় ব্যস্ত থাকে, আর বয়স্করা নদীর শান্তিময় পরিবেশে প্রশান্তি খুঁজে পান।
স্থানীয়রা জানান, নদীর সৌন্দর্যকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করলে এটি সিরাজদীখানবাসীর জন্য একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। নদীর তীর থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অনেককেই বারবার এখানে টানে।
ঘুরতে আসা মো. সাজিদ বলেন, ছুটির দিনে এখানে মানুষের ভিড় অনেক বেশি হয়। নদীর তীর এবং নৌকাভ্রমণ নিয়ে ছোট ব্যবসাগুলোও ভালো হয়। আশা করি কর্তৃপক্ষ নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিকে নজর দেবে। জিদান হাসান বলেন,বন্ধুদের সঙ্গে এখানে আসতে ভালো লাগে। নদীর পাড়ে সময় কাটানো আমাদের জন্য বিনোদন ও শিক্ষার সমন্বয়। গৃহিণী নাবিলা আক্তার বলেন, পরিবার নিয়ে এখানে আসা আনন্দের। শিশুদের সঙ্গে খেলাধুলা করা এবং নদীর শান্ত পরিবেশে আড্ডা দারুণ লাগে। নিরাপত্তা ও পরিচ্ছন্নতা আরও উন্নত হলে আরও মানুষ আসবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫

মতামত