আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে ছয় দিনব্যাপী গ্রামীণ মেলায় দর্শনার্থীদের ভিড়

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছয় দিনব্যাপী গ্রামীণ মেলা বসেছে। মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সন্ধ্যা নামলেই মেলার চারপাশে বাড়ছে মানুষের ভিড়, আলোর ঝলকানি আর শিশুদের আনন্দধ্বনিতে মুখর হয়ে উঠছে এলাকা।

গতকাল রোববার সন্ধ্যায় সরেজমিনে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে গিয়ে দেখা যায়, মেলায় শতাধিক দোকান বসেছে। এসব দোকানে খেলনা, মুখরোচক খাবার, প্রসাধনী, পোশাক ও হস্তশিল্পসহ নানা ধরনের পণ্য বিক্রি হচ্ছে।

শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, কার্ট রাইড, ঝুলন্ত চেয়ারসহ বিভিন্ন রাইড। এসব রাইডে শিশু-কিশোরদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় শিল্পীরা গান, নাচ ও নাটক পরিবেশন করে দর্শনার্থীদের বিনোদন দিচ্ছেন। সন্ধ্যার পর গানের মঞ্চের সামনে দর্শনার্থীদের ভিড় দেখা যায়।

মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী রাশিদা আক্তার জানান, পড়াশোনার ফাঁকে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য গ্রামের এই মেলা তাদের কাছে বিশেষ আনন্দের। নাগরদোলায় চড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে ভালো লাগে।

কুসুমপুর গ্রামের বাসিন্দা সোহেল আহমেদ বলেন, অনেক দিন পর এলাকায় এমন সুন্দর আয়োজন হয়েছে। খেলনা, খাবার থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

খেলনার দোকানি আব্দুল মালেক জানান, প্রতিবছরই তিনি গ্রামীণ মেলায় দোকান দেন এবং এবারও বিক্রি ভালো হচ্ছে। বিশেষ করে বিকেলের পর শিশুদের ভিড় বাড়ায় খেলনার চাহিদা বেশি থাকে। এই মেলার আয়ের ওপর তাদের পরিবারের বড় অংশ নির্ভর করে।

খাবারের দোকানি সালাম মিয়া জানান, গ্রামীণ মেলা মানেই মানুষের আনন্দ আর খাবারের চাহিদা। ফুচকা, চটপটি, ঝালমুড়ি ও আইসক্রিম সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর দোকানে দাঁড়ানোর জায়গা থাকে না। এ ধরনের মেলা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহায়ক।

হস্তশিল্পের দোকানি রিনা বেগম জানান, তিনি নিজ হাতে তৈরি পাট ও কাপড়ের পণ্য বিক্রি করেন। গ্রামে মানুষ এসব পণ্য আগ্রহ নিয়ে দেখে ও কেনে। এতে তার কাজের স্বীকৃতি পাওয়া যায় এবং উৎসাহ বাড়ে।

কুসুমপুর জাগরণী সংসদের সভাপতি কবির হোসেন জানান, গত ১৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, গ্রামীণ মেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে ছয় দিনব্যাপী গ্রামীণ মেলায় দর্শনার্থীদের ভিড়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ছয় দিনব্যাপী গ্রামীণ মেলায় দর্শনার্থীদের ভিড়

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছয় দিনব্যাপী গ্রামীণ মেলা বসেছে। মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সন্ধ্যা নামলেই মেলার চারপাশে বাড়ছে মানুষের ভিড়, আলোর ঝলকানি আর শিশুদের আনন্দধ্বনিতে মুখর হয়ে উঠছে এলাকা।

গতকাল রোববার সন্ধ্যায় সরেজমিনে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে গিয়ে দেখা যায়, মেলায় শতাধিক দোকান বসেছে। এসব দোকানে খেলনা, মুখরোচক খাবার, প্রসাধনী, পোশাক ও হস্তশিল্পসহ নানা ধরনের পণ্য বিক্রি হচ্ছে।

শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, কার্ট রাইড, ঝুলন্ত চেয়ারসহ বিভিন্ন রাইড। এসব রাইডে শিশু-কিশোরদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় শিল্পীরা গান, নাচ ও নাটক পরিবেশন করে দর্শনার্থীদের বিনোদন দিচ্ছেন। সন্ধ্যার পর গানের মঞ্চের সামনে দর্শনার্থীদের ভিড় দেখা যায়।

মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী রাশিদা আক্তার জানান, পড়াশোনার ফাঁকে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য গ্রামের এই মেলা তাদের কাছে বিশেষ আনন্দের। নাগরদোলায় চড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে ভালো লাগে।

কুসুমপুর গ্রামের বাসিন্দা সোহেল আহমেদ বলেন, অনেক দিন পর এলাকায় এমন সুন্দর আয়োজন হয়েছে। খেলনা, খাবার থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

খেলনার দোকানি আব্দুল মালেক জানান, প্রতিবছরই তিনি গ্রামীণ মেলায় দোকান দেন এবং এবারও বিক্রি ভালো হচ্ছে। বিশেষ করে বিকেলের পর শিশুদের ভিড় বাড়ায় খেলনার চাহিদা বেশি থাকে। এই মেলার আয়ের ওপর তাদের পরিবারের বড় অংশ নির্ভর করে।

খাবারের দোকানি সালাম মিয়া জানান, গ্রামীণ মেলা মানেই মানুষের আনন্দ আর খাবারের চাহিদা। ফুচকা, চটপটি, ঝালমুড়ি ও আইসক্রিম সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর দোকানে দাঁড়ানোর জায়গা থাকে না। এ ধরনের মেলা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহায়ক।

হস্তশিল্পের দোকানি রিনা বেগম জানান, তিনি নিজ হাতে তৈরি পাট ও কাপড়ের পণ্য বিক্রি করেন। গ্রামে মানুষ এসব পণ্য আগ্রহ নিয়ে দেখে ও কেনে। এতে তার কাজের স্বীকৃতি পাওয়া যায় এবং উৎসাহ বাড়ে।

কুসুমপুর জাগরণী সংসদের সভাপতি কবির হোসেন জানান, গত ১৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, গ্রামীণ মেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত