আপডেট : রোববার, ২৪ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে জমি নামজারী নিয়ে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমি নামজারী (মিউটেশন) প্রক্রিয়ায় অনিয়ম ও একপেশে সিদ্ধান্তের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. হামিদ আহমেদ।
 
গতকাল শনিবার (২৩ মে) সিরাজদীখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামিদ আহমেদ বলেন, বালুচর মৌজায় সাব-কবলা রেজিস্ট্রিকৃত দুটি দলিলের মাধ্যমে তিনি ৩৭ শতাংশ জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। তবে জমির নামজারীর জন্য আবেদন করলে ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট দাগে পর্যাপ্ত জমি খালি নেই। কিছু ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত জমি নামজারী করে নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও তাকে জানানো হয়।
 
এ ঘটনায় তিনি সহকারী কমিশনার (ভূমি) বরাবর মিস কেস (নং–৬৪/২০২৫) দায়ের করেন। মামলাটি ৮১১৪, ২৬১৫ ও ২০৫৬ নম্বর নামজারী খতিয়ানের বিরুদ্ধে করা হয়।
 
সংবাদ সম্মেলনে হামিদ আহমেদ অভিযোগ করেন, মামলার তদন্ত প্রতিবেদন গোপন রেখে একতরফাভাবে ২৬১৫ ও ২০৫৬ নম্বর নামজারী বাতিল করা হলেও ৮১১৪ নম্বর নামজারী বহাল রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদনের বিষয়েও তাকে অবগত করা হয়নি বলে দাবি করেন তিনি।
 
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাদী হিসেবে তদন্ত প্রতিবেদন দেখার অধিকার থাকা সত্ত্বেও আমাকে অন্ধকারে রাখা হয়েছে। নিরপেক্ষ তদন্তের জন্য লিখিত আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি।
 
তিনি আরও অভিযোগ করেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে একতরফা আদেশ দিয়েছেন, যা তার প্রতি অবিচার।
 
সংবাদ সম্মেলনে তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে জমি নামজারী নিয়ে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে জমি নামজারী নিয়ে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমি নামজারী (মিউটেশন) প্রক্রিয়ায় অনিয়ম ও একপেশে সিদ্ধান্তের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. হামিদ আহমেদ।
 
গতকাল শনিবার (২৩ মে) সিরাজদীখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামিদ আহমেদ বলেন, বালুচর মৌজায় সাব-কবলা রেজিস্ট্রিকৃত দুটি দলিলের মাধ্যমে তিনি ৩৭ শতাংশ জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। তবে জমির নামজারীর জন্য আবেদন করলে ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট দাগে পর্যাপ্ত জমি খালি নেই। কিছু ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত জমি নামজারী করে নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও তাকে জানানো হয়।
 
এ ঘটনায় তিনি সহকারী কমিশনার (ভূমি) বরাবর মিস কেস (নং–৬৪/২০২৫) দায়ের করেন। মামলাটি ৮১১৪, ২৬১৫ ও ২০৫৬ নম্বর নামজারী খতিয়ানের বিরুদ্ধে করা হয়।
 
সংবাদ সম্মেলনে হামিদ আহমেদ অভিযোগ করেন, মামলার তদন্ত প্রতিবেদন গোপন রেখে একতরফাভাবে ২৬১৫ ও ২০৫৬ নম্বর নামজারী বাতিল করা হলেও ৮১১৪ নম্বর নামজারী বহাল রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদনের বিষয়েও তাকে অবগত করা হয়নি বলে দাবি করেন তিনি।
 
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাদী হিসেবে তদন্ত প্রতিবেদন দেখার অধিকার থাকা সত্ত্বেও আমাকে অন্ধকারে রাখা হয়েছে। নিরপেক্ষ তদন্তের জন্য লিখিত আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি।
 
তিনি আরও অভিযোগ করেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে একতরফা আদেশ দিয়েছেন, যা তার প্রতি অবিচার।
 
সংবাদ সম্মেলনে তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত