আপডেট : রোববার, ২১ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে জমি বিরোধে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমিজমা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ইলিয়াস মোল্লা (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
 
গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শ্যামলীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
এর আগে শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইসহাক মোল্লার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। নিহত ইলিয়াস মোল্লা উপজেলার কোলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
 
তিনি তিন মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোলা পশ্চিমপাড়া এলাকার ইসহাক মোল্লাদের সঙ্গে একই গ্রামের সিদ্দিক মোল্লা (৭০), তার ছেলে বিপ্লব মোল্লা (৩৫) ও স্ত্রী রওশনারা বেগমের বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকালে সিদ্দিক মোল্লা ও তার স্ত্রী রওশনারা বেগমের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ইসহাক মোল্লা ও ইলিয়াস মোল্লার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের হাত-পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে ইলিয়াস মোল্লার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে শ্যামলীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত মন্তাজ উদ্দিন মোল্লার ছেলে ইসহাক মোল্লা (৭০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে জমি বিরোধে হামলায় আহত ব্যক্তির মৃত্যু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে জমি বিরোধে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমিজমা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ইলিয়াস মোল্লা (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
 
গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শ্যামলীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
এর আগে শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইসহাক মোল্লার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। নিহত ইলিয়াস মোল্লা উপজেলার কোলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
 
তিনি তিন মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোলা পশ্চিমপাড়া এলাকার ইসহাক মোল্লাদের সঙ্গে একই গ্রামের সিদ্দিক মোল্লা (৭০), তার ছেলে বিপ্লব মোল্লা (৩৫) ও স্ত্রী রওশনারা বেগমের বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকালে সিদ্দিক মোল্লা ও তার স্ত্রী রওশনারা বেগমের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ইসহাক মোল্লা ও ইলিয়াস মোল্লার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের হাত-পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে ইলিয়াস মোল্লার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে শ্যামলীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত মন্তাজ উদ্দিন মোল্লার ছেলে ইসহাক মোল্লা (৭০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত