আপডেট : মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে জরাজীর্ণ শিল্পকলার একাডেমির অডিটোরিয়াম

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পরিষদে অবস্থিত শিল্পকলার একমাত্র অডিটোরিয়াম বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি এখন কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে থমকে গেছে স্থানীয় পর্যায়ের সাংস্কৃতিক, সামাজিক ও সরকারি বিভিন্ন আয়োজন।
গতকাল সোমবার দুপুর ১ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলা পরিষদে অডিটোরিয়াম ভবনের চারপাশে জমেছে ধুলাবালি ও আগাছা। দেয়াল জুড়ে রয়েছে স্যাঁতসেঁতে কালো দাগ, ছাদের একাধিক জায়গা থেকে চুইয়ে পড়ছে পানি। জানালা-দরজা ভাঙাচোরা, অনেক জায়গায় কাঠ নষ্ট হয়ে গেছে। ভবনের ভেতরে গিয়ে দেখা যায়, বসার চেয়ারগুলো ভাঙা, মেঝে ফাটলধরা এবং কোনো ধরনের আলো বা বিদ্যুৎ সংযোগ কার্যকর নেই। ভেতরের ওয়াশরুমসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাও সম্পূর্ণরূপে বিকল।
জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর ভবনটির উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এমপি। এটি বাস্তবায়ন করে মুন্সীগঞ্জ জেলা পরিষদ। উদ্বোধনের পর থেকে ভবনটি স্থানীয় জনসাধারণের জন্য সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, বর্তমানে ভবনটি একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ছাদ ফাটল দিয়ে পানি পড়ে পুরো ভবন ভিজে একাকার। ওয়াশরুমসহ সবকিছুই নষ্ট হয়ে গেছে। কোনো কিছুই সচল নেই। আমরা মনে করি, এটি শুধু সংস্কারের নয়,পুরোপুরি পুনঃনির্মাণ করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি নতুন অডিটোরিয়াম-কাম-কমিউনিটি সেন্টার গড়ে তোলা দরকার। এতে করে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা-সেমিনার ও বিভিন্ন সরকারি আয়োজনে ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সিরাজদীখান উপজে”লা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ আমিন বলেন, এই অডিটোরিয়ামটি বড় হওয়ায় আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্থান ছিল। কিন্তু বর্তমানে এটি কার্যত পরিত্যক্ত। সংস্কৃতি চর্চার জন্য পর্যাপ্ত পরিসর না থাকায় আমাদের কর্মসূচিগুলো বাধাগ্রস্ত হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংস্কারের দাবি জানিয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, এক সময় এই অডিটোরিয়ামে কৃষি বিভাগসহ বিভিন্ন দপ্তরের বড় বড় অনুষ্ঠান হতো। কৃষক প্রশিক্ষণ, সেমিনার, অবহিতকরণ সভা—সবই এখানে আয়োজন করা হতো। এছাড়া কৃষি মেলা, বৃক্ষ মেলা ও অন্যান্য বড় আকারের মেলাগুলোও এই ভবনে অনুষ্ঠিত হতো। শুধু তাই নয়, এখানে বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশও হতো। এখন ভবনটির করুণ অবস্থা দেখে সত্যিই হতাশ হতে হয়। যদি এটি আধুনিকভাবে সংস্কার ও পুনঃচালু করা যায়, তাহলে আমরা আবারও কৃষকদের নিয়ে নানা সচেতনতামূলক ও উন্নয়নমূলক অনুষ্ঠান আয়োজন করতে পারব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, অডিটোরিয়াম ভবনটির বেহাল অবস্থা সম্পর্কে আমরা অবগত। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে যাতে ভবনটি পুনরায় স্থানীয় জনগণের ব্যবহারের উপযোগী হয়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে জরাজীর্ণ শিল্পকলার একাডেমির অডিটোরিয়াম
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে জরাজীর্ণ শিল্পকলার একাডেমির অডিটোরিয়াম

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত