“ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে র্যালি অনুষ্ঠিত হয় এবং পরে সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ, কুসুমপুর জাগরণী সংসদের সভাপতি কবির হোসেন, রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের সাবেক ক্রিয়া শিক্ষক সাধন দাস, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক মো. শফিকসহ উপজেলার বিভিন্ন ক্লাবের ক্রিয়া সম্পাদক, সংগঠক ও অভিজ্ঞ খেলোয়ার।
বক্তারা ক্রীড়া মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সক্রিয় রাখার পাশাপাশি সম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ক্রীড়া কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, এটি সমাজে ঐক্য ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে। আমরা চাই সকল বয়সের মানুষ ক্রীড়ার সঙ্গে যুক্ত হয়ে সুস্থ ও সক্রিয় থাকবে।
মতামত