মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের ১, ২ ও ৩টি ওয়ার্ডের জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের এমদাদুল হকের বাড়িতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মজলিশের শূরা সদস্য মো. আলমগীর হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন মুরাদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ।
বালুচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বাহাউদ্দিনের সভাপতিত্বে ও বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হযরত আলীর সঞ্চালনায় দারস পেশ করেন কেয়াইন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আল্লাহর রহমতে উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, তাই তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনার সুযোগ পেলে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিতে বসবাস করবে এবং স্বাধীনতার সুফল ভোগ করবে।
তিনি সংগঠনের আয়ের উৎস হিসেবে কর্মীদের পকেট থেকে অনুদান দেওয়ার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনের জন্য সবাইকে তাওফীক অনুযায়ী দান করার অনুরোধ করেন।
মতামত