মুন্সীগঞ্জের সিরাজদীখানে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ.কে.এম. ফখরুদ্দিন রাজী দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেছেন।গতকাল শনিবার বিকেলে বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়।এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা আমির কবির হোসেন, উপজেলা সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো. মজিবর রহমান ও জেলা কর্মপরিষদের সদস্য মহাসিন মুন্সী।
এ সময় প্রার্থী অধ্যাপক ফখরুদ্দিন রাজী বলেন, নির্বাচিত হলে তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলবেন। তিনি বেকারত্ব দূরীকরণ, রাস্তা-ঘাটের উন্নয়ন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ শিক্ষার মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রার্থী আরো বলেন, তার লক্ষ্য হলো জনগণের ভাগ্য উন্নয়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠন।
মতামত