মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর হাই স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯ শিক্ষার্থীকে সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিদ্যালয় মাঠে এ আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য শেখ মো. আব্দুল্লাহ। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইয়াছিন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, স্পেন প্রবাসী শাহ আলম শেখ, মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও জেলা যুবদলের আহ্বায়ক সদস্য অহিদুল বেপারী মঞ্জু।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল আলম। শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া বিএনপির আন্দোলনে আহত হয়ে দৃষ্টিশক্তি হারানো হালিম শেখের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং তারেক রহমানের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অগ্নি নির্বাপণ সরঞ্জাম বিতরণ করা হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৫

মতামত