আপডেট : বুধবার, ২০ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা রাজস্ব তহবিলের অর্থায়নে গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহারের সভাপতিত্বে ও ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন্নেসা, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা গাজী আলাউদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার এইচএমএ মালেক, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞা, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল আলম, বযরাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেন্টু মিয়া, সিরাজদীখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, আজকে তোমরা যারা জিপিএ-৫ পেয়েছো, তারা শুধু নিজের পরিবারকেই গর্বিত করোনি, বরং পুরো উপজেলাকে সম্মানিত করেছো। এটা তোমাদের মেধা, অধ্যবসায় আর শিক্ষকদের আন্তরিক পরিশ্রমের ফল। জীবনের এই অর্জনকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যেতে হবে। তোমাদের লক্ষ্য শুধু ভালো চাকরি পাওয়া নয়, বরং সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হয়ে দেশকে এগিয়ে নেওয়া। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় তোমাদের পাশে আছি।
সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে আলোকিত করবে। তোমাদের এই সাফল্য ধরে রেখে আরও এগিয়ে যেতে হবে। শিক্ষা জীবনের প্রতিটি ধাপে মনোযোগী হতে হবে এবং অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান শেষে ২৮টি উচ্চ বিদ্যালয়, ১০টি মাদরাসা মোট ৮২ জন শিক্ষার্থীর হাতে উপহার দেওয়া হয়। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত