জুলাই শহীদ দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দেয়াল লিখন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করে। এতে অংশ নেয় ৪ টি কলেজ, ১ টি মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা শহীদদের স্মরণে নানা ধরনের সচেতনতামূলক ও দেশপ্রেমবিষয়ক স্লোগান লিখেন দেয়ালে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। তিনি বলেন, শহীদদের স্মরণে তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই আয়োজন নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও মুক্তিসংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ করবে।
বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অধ্যাপক ড. রসময় কীর্তনীয়া বলেন, জুলাই শহিদ দিবস শুধু ইতিহাস নয়, এটি আমাদের দায়িত্ব ও অঙ্গীকারের দিন। শিক্ষার্থীদের মাধ্যমে সেই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে সমাজে। দেওয়াল লিখন কর্মসূচি শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া করা হয়েছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৫

মতামত