আপডেট : বুধবার, ১০ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুচিয়ামোড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদীখান থানার একটি বিশেষ দল কুচিয়ামোড়া গ্রামের ফজল কোম্পানির বাড়ির পাশের সিড়িঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ২ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পলাশপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রাজা মিয়া (৪৫), ইসলামপুর গ্রামের প্রেমকার আলীর ছেলে মো. বিপ্লব (৫০), কুচিয়ামোড়া গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে আব্দুল জলিল (৩৭), পথারঘাটা গ্রামের মো. মারফত আলীর ছেলে সেন্টু (৩০), কুচিয়ামোড়া গ্রামের মৃত গোলাম আলী শেখের ছেলে মো. হুমায়ুন শেখ (৫০), মৃত ফরিদুল মণ্ডলের ছেলে মো. ইমদাদুল হক (৬০), মৃত মেন্দু মিয়ার ছেলে মো. বকুল (৪৮) এবং লৌহজং উপজেলার খৈওরা গ্রামের মৃত রেজাউলের ছেলে মো. সোহাগ (৪৮)।
 
এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় জুয়াসহ সব ধরনের অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা জব্দ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা জব্দ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুচিয়ামোড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদীখান থানার একটি বিশেষ দল কুচিয়ামোড়া গ্রামের ফজল কোম্পানির বাড়ির পাশের সিড়িঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ২ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পলাশপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রাজা মিয়া (৪৫), ইসলামপুর গ্রামের প্রেমকার আলীর ছেলে মো. বিপ্লব (৫০), কুচিয়ামোড়া গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে আব্দুল জলিল (৩৭), পথারঘাটা গ্রামের মো. মারফত আলীর ছেলে সেন্টু (৩০), কুচিয়ামোড়া গ্রামের মৃত গোলাম আলী শেখের ছেলে মো. হুমায়ুন শেখ (৫০), মৃত ফরিদুল মণ্ডলের ছেলে মো. ইমদাদুল হক (৬০), মৃত মেন্দু মিয়ার ছেলে মো. বকুল (৪৮) এবং লৌহজং উপজেলার খৈওরা গ্রামের মৃত রেজাউলের ছেলে মো. সোহাগ (৪৮)।
 
এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় জুয়াসহ সব ধরনের অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত