আপডেট : রোববার, ১১ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে টপ-সয়েল কাটলে বাজেয়াপ্ত হবে ভেকু-ড্রাম ট্রাক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপ-সয়েল) কাটা ও অবৈধভাবে ইটভাটায় সরবরাহ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় উপজেলার লতব্দী, বালুচর ও বাসাইল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি স্থাপন করা হয়েছে।

গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি বা কৃষিজমির টপ-সয়েল কাটা এবং তা ইটভাটায় ব্যবহার করা আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। জমির মালিক, মাটি ব্যবসায়ী ও ইটভাটা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে ফসলি জমির মাটি কাটা, বিক্রি ও ইটভাটায় সরবরাহ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রশাসনের নির্দেশ অমান্য করলে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর (ভেকু) ও ড্রাম ট্রাক বাজেয়াপ্ত করা হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, “ফসলি জমির টপ-সয়েল রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ আইন অমান্য করে টপ-সয়েল কাটলে বা ইটভাটায় সরবরাহ করলে কোনো ছাড় দেওয়া হবে না। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে টপ-সয়েল কাটলে বাজেয়াপ্ত হবে ভেকু-ড্রাম ট্রাক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে টপ-সয়েল কাটলে বাজেয়াপ্ত হবে ভেকু-ড্রাম ট্রাক

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপ-সয়েল) কাটা ও অবৈধভাবে ইটভাটায় সরবরাহ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় উপজেলার লতব্দী, বালুচর ও বাসাইল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি স্থাপন করা হয়েছে।

গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি বা কৃষিজমির টপ-সয়েল কাটা এবং তা ইটভাটায় ব্যবহার করা আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। জমির মালিক, মাটি ব্যবসায়ী ও ইটভাটা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে ফসলি জমির মাটি কাটা, বিক্রি ও ইটভাটায় সরবরাহ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রশাসনের নির্দেশ অমান্য করলে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর (ভেকু) ও ড্রাম ট্রাক বাজেয়াপ্ত করা হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, “ফসলি জমির টপ-সয়েল রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ আইন অমান্য করে টপ-সয়েল কাটলে বা ইটভাটায় সরবরাহ করলে কোনো ছাড় দেওয়া হবে না। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে।”

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত