মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছামতি নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন স্থাপন করে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার বিকল এবং পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার বিকেলে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামে প্রবাহিত ইছামতি নদীতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।
তিনি জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি মহল ইছামতি নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মেশিন বিকল ও পাইপ জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি আরও বলেন, উপজেলার ভেতরে অবৈধ ড্রেজার চালনাসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মতামত