মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি বসতঘরের তালা ভেঙে চুরি করতে গিয়ে মো. আজিজ (৪০) নামে এক চোর হাতেনাতে ধরা পড়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পারজা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক আজিজ ওই উপজেলার পারজা গ্রামের মাঠের পূর্ব পাশের বাসিন্দা মো. মারফত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পারজা গ্রামের বিশ্বনাথ মন্ডলের ঘরটি ফাঁকা ছিল। এই সুযোগে চোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভেতর থেকে শব্দ পেয়ে পাশের ঘরের বাসিন্দারা কৌশলে বাহির থেকে দরজার ছিটকিনি আটকে দেন। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে চোরকে আটক করে। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে সে অসুস্থ হয়ে পড়ে।
খবর পেয়ে রাত সোয়া ২টার দিকে সিরাজদীখান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসী আজিজকে পুলিশের হাতে সোপর্দ করে। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

মতামত