আপডেট : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত ১৫

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
 
গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে টেটাবিদ্ধ পাঁচজন হলেন— শুকুর মোল্লা (৫৫), আলী আহমেদ (৩৫), মো. হোসেন (৩২), অন্তর (১৮) ও কামাল সাধু (৪০)। গুরুতর আহতদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
ঘটনার পর থেকে দোসরপাড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোসরপাড়া গ্রামের কাশেম মোল্লা ও শুকুর মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
 
খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
লতব্দী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. কামাল হোসেন বলেন, ‘সকালে একটি ছোট বিষয় নিয়ে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। মূলত জমি সংক্রান্ত পুরোনো বিরোধ থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন টেটাবিদ্ধ হন।
 
এ বিষয়ে কাশেম মোল্লা ও শুকুর মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
 
সিরাজদীখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, দীর্ঘদিন ধরে জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দোসরপাড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত ১৫
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত ১৫

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
 
গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে টেটাবিদ্ধ পাঁচজন হলেন— শুকুর মোল্লা (৫৫), আলী আহমেদ (৩৫), মো. হোসেন (৩২), অন্তর (১৮) ও কামাল সাধু (৪০)। গুরুতর আহতদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
ঘটনার পর থেকে দোসরপাড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোসরপাড়া গ্রামের কাশেম মোল্লা ও শুকুর মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
 
খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
লতব্দী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. কামাল হোসেন বলেন, ‘সকালে একটি ছোট বিষয় নিয়ে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। মূলত জমি সংক্রান্ত পুরোনো বিরোধ থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন টেটাবিদ্ধ হন।
 
এ বিষয়ে কাশেম মোল্লা ও শুকুর মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
 
সিরাজদীখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, দীর্ঘদিন ধরে জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দোসরপাড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত