মুন্সীগঞ্জের সিরাজদীখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারে তৈরি মিষ্টি উন্মুক্ত ও খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া বিক্রির জন্য রাখা দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির মালিক জগন্নাথ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, জাকির ফল ভান্ডারে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক জাকির হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকানের দৃশ্যমান স্থানে সঠিক মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. শাহ আলম মিয়া ও সিরাজদীখান থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের মানসম্মত পণ্য নিশ্চিত করা এবং বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এ তদারকি চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

মতামত