আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় বড়দিন উদযাপন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে সাধু যোশেফ গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যিশু খ্রিস্টের মহিমা স্মরণ ও জগতে শান্তি ও মানুষে মানুষে সম্প্রীতির জন্য প্রার্থনা করা হয়।

সাধু যোশেফ গির্জার পাল পুরোহিত ফাদার কমল কোড়াইয়া প্রার্থনায় যিশু খ্রিস্টের মহিমা স্মরণ করে হিংসা ও বিদ্বেষ ভুলে সুন্দর মনের মানুষ হিসেবে বাঁচার আহ্বান জানান। প্রার্থনার শেষে যিশু খ্রিস্টের জন্মদিনের কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।

সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন,বড়দিনের আনন্দ উৎসবকে নিরাপদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের প্রধান দায়িত্ব। এজন্য গির্জা ও আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা চাই সবাই উৎসবটি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সঙ্গে উদযাপন করুক। বড়দিনের সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। এছাড়া যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বড়দিন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়েছে। সে জন্য সকলকে অনেক ধন্যবাদ।

উল্লেখ্য, বড়দিনের আনন্দ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে। প্রার্থনার পাশাপাশি চলে শুভেচ্ছা বিনিময়, প্রীতিভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পূর্ণমিলনী। খ্রিস্টান সম্প্রদায়ের বাড়ি বাড়ি চলে আনন্দের আয়োজন, যা পুরো উপজেলার মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় বড়দিন উদযাপন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় বড়দিন উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে সাধু যোশেফ গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যিশু খ্রিস্টের মহিমা স্মরণ ও জগতে শান্তি ও মানুষে মানুষে সম্প্রীতির জন্য প্রার্থনা করা হয়।

সাধু যোশেফ গির্জার পাল পুরোহিত ফাদার কমল কোড়াইয়া প্রার্থনায় যিশু খ্রিস্টের মহিমা স্মরণ করে হিংসা ও বিদ্বেষ ভুলে সুন্দর মনের মানুষ হিসেবে বাঁচার আহ্বান জানান। প্রার্থনার শেষে যিশু খ্রিস্টের জন্মদিনের কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।

সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন,বড়দিনের আনন্দ উৎসবকে নিরাপদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের প্রধান দায়িত্ব। এজন্য গির্জা ও আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা চাই সবাই উৎসবটি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সঙ্গে উদযাপন করুক। বড়দিনের সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। এছাড়া যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বড়দিন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়েছে। সে জন্য সকলকে অনেক ধন্যবাদ।

উল্লেখ্য, বড়দিনের আনন্দ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে। প্রার্থনার পাশাপাশি চলে শুভেচ্ছা বিনিময়, প্রীতিভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পূর্ণমিলনী। খ্রিস্টান সম্প্রদায়ের বাড়ি বাড়ি চলে আনন্দের আয়োজন, যা পুরো উপজেলার মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত