আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে ধলেশ্বরী নদীর পাড় কেটে অবাধে মাটি লুট

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ধলেশ্বরী নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
 
উপজেলার কেইয়ান ইউনিয়নের ইসলামপুর কামিল মাদ্রাসা সংলগ্ন নদীর পাড় ও সৈয়দপুর গ্রামের কান্দায় প্রকাশ্যে এই অবৈধ মাটি কাটার কার্যক্রম চলছে।
 
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় বেকু মেশিন দিয়ে নদীর পাড় থেকে মাটি কেটে স্তুপ করে রাখা হচ্ছে। পরে রাতের বেলায় সেই মাটি ট্রলার ও বালহেটের মাধ্যমে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যেরচরের লুছনুদ্দিনের ছেলে আবুল, শান্তির চরের সোহেল ও সৈয়দপুর গ্রামের নুরুদ্দিন দীর্ঘদিন ধরে এই অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত। ধলেশ্বরী সেতুর নিচ এলাকা থেকে শুরু করে ইসলামপুর পর্যন্ত নদীর পাড় ও চর অংশে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাটি কাটা হচ্ছে। কাটা মাটি সিরাজদীখান ও কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে।
 
এতে ধলেশ্বরী নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, আসন্ন বর্ষা মৌসুমে ভয়াবহ নদীভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি অবৈধ মাটি কাটার ফলে আশপাশের ফসলি জমি, বসতভিটা এবং ইসলামপুর কামিল মাদ্রাসাসহ পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে স্থানীয় সড়কগুলোরও ব্যাপক ক্ষতি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাটি কাটা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
 
এ বিষয়ে এলাকাবাসী অবিলম্বে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে ধলেশ্বরী নদীর পাড় কেটে অবাধে মাটি লুট
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ধলেশ্বরী নদীর পাড় কেটে অবাধে মাটি লুট

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ধলেশ্বরী নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
 
উপজেলার কেইয়ান ইউনিয়নের ইসলামপুর কামিল মাদ্রাসা সংলগ্ন নদীর পাড় ও সৈয়দপুর গ্রামের কান্দায় প্রকাশ্যে এই অবৈধ মাটি কাটার কার্যক্রম চলছে।
 
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় বেকু মেশিন দিয়ে নদীর পাড় থেকে মাটি কেটে স্তুপ করে রাখা হচ্ছে। পরে রাতের বেলায় সেই মাটি ট্রলার ও বালহেটের মাধ্যমে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যেরচরের লুছনুদ্দিনের ছেলে আবুল, শান্তির চরের সোহেল ও সৈয়দপুর গ্রামের নুরুদ্দিন দীর্ঘদিন ধরে এই অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত। ধলেশ্বরী সেতুর নিচ এলাকা থেকে শুরু করে ইসলামপুর পর্যন্ত নদীর পাড় ও চর অংশে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাটি কাটা হচ্ছে। কাটা মাটি সিরাজদীখান ও কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে।
 
এতে ধলেশ্বরী নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, আসন্ন বর্ষা মৌসুমে ভয়াবহ নদীভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি অবৈধ মাটি কাটার ফলে আশপাশের ফসলি জমি, বসতভিটা এবং ইসলামপুর কামিল মাদ্রাসাসহ পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে স্থানীয় সড়কগুলোরও ব্যাপক ক্ষতি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাটি কাটা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
 
এ বিষয়ে এলাকাবাসী অবিলম্বে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত