আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রুম্পা ঘোষের সভাপতিত্বে এসময় উপস্থিত সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুজ্জামান পনির, সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় নির্বাচনের দিন সাংবাদিকদের দায়িত্ব, সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা মোকাবেলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউএনও রুম্পা ঘোষ বলেন, নির্বাচনে সঠিক তথ্য প্রচার, গুজব প্রতিরোধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করাই এই সভার মূল লক্ষ্য। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব ও ভুল বোঝাবুঝি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।
মতামত