আপডেট : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে নির্মাণাধীন ভবনে রংমিস্ত্রির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নির্মাণাধীন একটি দোতলা পাকা বাড়ি থেকে শাকিল (৩০) নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুর হোসেন (৩৫) নামে আরেক রংমিস্ত্রিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
 
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম ওরফে মনু হুজুরের নির্মাণাধীন দুই তলা পাকা বাড়ির দ্বিতীয় তলার শৌচাগারের ফলস ছাদের ভেতর থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।
 
শাকিলের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপর রংমিস্ত্রি নুর হোসেন মাদারীপুর জেলার রাজৈর থানার চর মোস্তফাপুর গ্রামের বাসিন্দা।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার গোবিন্দ বিশ্বাসের মাধ্যমে ওই ভবনে দুইজন রংমিস্ত্রি কাজ করছিলেন। সোমবার বিকেলে ঠিকাদার কাজের খোঁজ নিতে এসে রংমিস্ত্রিদের ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে তিনি শাকিলকে মৃত এবং নুর হোসেনকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় নুর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
 
সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে মাদকদ্রব্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে নির্মাণাধীন ভবনে রংমিস্ত্রির মরদেহ উদ্ধার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে নির্মাণাধীন ভবনে রংমিস্ত্রির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নির্মাণাধীন একটি দোতলা পাকা বাড়ি থেকে শাকিল (৩০) নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুর হোসেন (৩৫) নামে আরেক রংমিস্ত্রিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
 
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম ওরফে মনু হুজুরের নির্মাণাধীন দুই তলা পাকা বাড়ির দ্বিতীয় তলার শৌচাগারের ফলস ছাদের ভেতর থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।
 
শাকিলের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপর রংমিস্ত্রি নুর হোসেন মাদারীপুর জেলার রাজৈর থানার চর মোস্তফাপুর গ্রামের বাসিন্দা।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার গোবিন্দ বিশ্বাসের মাধ্যমে ওই ভবনে দুইজন রংমিস্ত্রি কাজ করছিলেন। সোমবার বিকেলে ঠিকাদার কাজের খোঁজ নিতে এসে রংমিস্ত্রিদের ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে তিনি শাকিলকে মৃত এবং নুর হোসেনকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় নুর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
 
সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে মাদকদ্রব্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত