মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে নির্মিত একটি কমিউনিটি শৌচাগার নির্মাণের প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়নি। বাজারের ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার জন্য নির্মিত শৌচাগারটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। দ্রুত শৌচাগারটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাজারের ক্রেতা ও ব্যবসায়ীরা।
গতকাল রোববার দুপুর ২টার দিকে সরেজমিনে দেখা যায়, শৌচাগারের প্রধান ফটকে তালা ঝুলছে। ভেতরের দুইটি কক্ষে মাকড়সার জাল, ধুলাবালি ও ময়লা-আবর্জনা জমে আছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় শৌচাগারটি ব্যবহার উপযোগী হওয়ার আগেই নষ্ট হওয়ার পথে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
বাজারে সারাদিন অবস্থান করতে হলেও শৌচাগারের ব্যবস্থা না থাকায় দৈনন্দিন কাজকর্মে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান তারা।
জানা গেছে, জাতীয় স্যানিটেশন প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে শৌচাগারটি নির্মাণ করা হয়। তবে নির্মাণ শেষ হলেও আজ পর্যন্ত এটি ব্যবহারযোগ্য করে তোলা হয়নি।
তালতলা বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী রাশিদা বেগম বলেন, মহিলাদের জন্য শৌচাগারের প্রয়োজন সবচেয়ে বেশি। শৌচাগার থাকা সত্ত্বেও ব্যবহার করতে না পারাটা খুবই দুঃখজনক। কর্তৃপক্ষের উচিত দ্রুত এটি উন্মুক্ত করা।
নিয়মিত ক্রেতা মো. জাকির হোসেন বলেন, ২০১৯-২০ অর্থবছরে শৌচাগারটি নির্মাণ করা হলেও এখন পর্যন্ত তালাবদ্ধ রয়েছে। এভাবে পড়ে থাকলে ভবনটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। দেখার যেন কেউ নেই।
তালতলা বাজারের সবজি ব্যবসায়ী মো. মিলন মিয়া বলেন, প্রায় পাঁচ বছর আগে শৌচাগারটি নির্মাণ করা হলেও আজ পর্যন্ত খোলা হয়নি। সারাদিন বাজারে থাকতে হয়, কিন্তু শৌচাগার না থাকায় আমাদের বড় সমস্যায় পড়তে হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

মতামত