আপডেট : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে পচা ও পুরনো ইট দিয়ে সড়ক নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ১ হাজার ২৫০ মিটার সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার বাসাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডালুর বাড়ি থেকে দক্ষিণ রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে পুরনো, পচা ও নিম্নের মানের ইট-সুরকি। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়ক নির্মাণে ব্যবহৃত ইট ও সুরকির মান অত্যন্ত নিম্নমানের। স্থানীয়রা হাত দিয়ে চাপ দিতেই ভেঙে যাচ্ছে ইট। আগের ক্ষতিগ্রস্ত সড়ক থেকে তুলে নেওয়া পুরনো পচা ইটই নতুন করে বিছানো হচ্ছে সেখানে। কাজের জায়গায় থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লরিং এন্টারপ্রাইজের ম্যানেজার রানাও বিষয়টি স্বীকার করে বলেন, এই ইটগুলো আগের রাস্তা থেকেই তোলা। এগুলোর জন্য আমাদের কাছ থেকে ৮ লাখ টাকা কেটে নেওয়া হবে। তাই এগুলো এখানেই কাজে ব্যবহার করছি।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, একেবারে পচা ইট দিয়ে কাজ করা হচ্ছে, যেগুলোর কোনো নম্বরই নেই। দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হলো, অথচ এসব সামগ্রী দিয়ে কাজ করলে কিছুদিনও টিকবে না।

গ্রামবাসীরা জানান, অবিলম্বে নিম্নমানের সামগ্রী সরিয়ে মানসম্মত উপাদান দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করতে হবে এবং এ অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মাদ গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে লোক পাঠানো হয়েছে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে বাজেট ও ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য দিতে অফিসে যোগাযোগ করার কথা বলেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে পচা ও পুরনো ইট দিয়ে সড়ক নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে পচা ও পুরনো ইট দিয়ে সড়ক নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ১ হাজার ২৫০ মিটার সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার বাসাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডালুর বাড়ি থেকে দক্ষিণ রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে পুরনো, পচা ও নিম্নের মানের ইট-সুরকি। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়ক নির্মাণে ব্যবহৃত ইট ও সুরকির মান অত্যন্ত নিম্নমানের। স্থানীয়রা হাত দিয়ে চাপ দিতেই ভেঙে যাচ্ছে ইট। আগের ক্ষতিগ্রস্ত সড়ক থেকে তুলে নেওয়া পুরনো পচা ইটই নতুন করে বিছানো হচ্ছে সেখানে। কাজের জায়গায় থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লরিং এন্টারপ্রাইজের ম্যানেজার রানাও বিষয়টি স্বীকার করে বলেন, এই ইটগুলো আগের রাস্তা থেকেই তোলা। এগুলোর জন্য আমাদের কাছ থেকে ৮ লাখ টাকা কেটে নেওয়া হবে। তাই এগুলো এখানেই কাজে ব্যবহার করছি।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, একেবারে পচা ইট দিয়ে কাজ করা হচ্ছে, যেগুলোর কোনো নম্বরই নেই। দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হলো, অথচ এসব সামগ্রী দিয়ে কাজ করলে কিছুদিনও টিকবে না।

গ্রামবাসীরা জানান, অবিলম্বে নিম্নমানের সামগ্রী সরিয়ে মানসম্মত উপাদান দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করতে হবে এবং এ অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মাদ গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে লোক পাঠানো হয়েছে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে বাজেট ও ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য দিতে অফিসে যোগাযোগ করার কথা বলেন তিনি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত